ঢাকাWednesday , 4 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জামায়াত-শিবিরের বি টিম আনসারুল্লাহ-হুজি

Link Copied!

Kamrulনিজস্ব প্রতিবেদক : খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘জামায়াত-শিবির গণতন্ত্রের আলখেল্লাধারী রাজনৈতিক দল আর তাদের বি টিম হচ্ছে আনসারুল্লাহ ও হুজি।’
বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আওয়ামী লীগ নেতা মরহুম আখতারুজ্জমান চৌধুরী বাবুর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আখতারুজ্জামান চৌধুরী বাবু স্মৃতি সংসদ আয়োজিত এক আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘যারা বিভিন্ন দেশে জঙ্গিবাদ সৃষ্টি করে জঙ্গি দমনের নামে সেসব দেশে হামলা চালায় তাদের সাথে আঁতাত করছে বিএনপি–জামায়াত জোট। বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র বানিয়ে ফায়দা লোটার চেষ্টা করছে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা। এর পেছনে কাজ করছে খালেদা–তারেক।’
খাদ্যমন্ত্রী বলেন, ‘আজ গুপ্তহত্যার মাধ্যমে দেশকে অকার্যকর করার চেষ্টা করা হচ্ছে। আগুনসন্ত্রাসের পর এটা তাদের নতুন কৌশল। এ গুপ্তহত্যার পেছনে ছাত্রদল, যুবদল ও মহানগর বিএনপির যোগসূত্র আছে, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসছে। এরা হাজার হাজার টাকা খরচ করে বিদেশে লবিস্ট নিয়োগ করে।’
মন্ত্রী প্রশ্ন রেখে বলেন, ‘যে মুহূর্তে দুজন যুদ্ধাপরাধীর রায় কার্যকরের পথে সেই সময়ে দুজন বিদেশি নাগরিক হত্যা, একজন এসআই হত্যা, প্রকাশক হত্যা, শিল্পপুলিশ হত্যা এগুলো কীসের আলামত?’
কামরুল বলেন, ‘বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে এমন কোনো রাজনৈতিক দল এ ঘটনাগুলো ঘটায়, এটা আমি বিশ্বাস করতে চাই না।’
মন্ত্রী বলেন, ‘বিএনপিতে যারা আছে তাদের সবাই এসব ঘটনার সাথে জড়িত নয়। তবে বিএনপির কিছু যুবক ও নেতা আছে যারা বিশ্বাস করে সন্ত্রাসের মাধ্যমে শক্তি অর্জন করা যায়, তারাই জামায়াতের সাথে আঁতাত করে এ ধরনের ঘটনা ঘটায়।’
কামরুল ইসলাম বলেন, ‘বিএনপি জাতীয় ঐক্যের কথা বলেছে। আমরাও জাতীয় ঐক্য চাই। কিন্তু যারা জঙ্গিদের জন্মদাতা, পৃষ্ঠপোষক, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে না তাদের নিয়ে জাতীয় ঐক্য সম্ভব নয়। একাত্তরে যেমন সব মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি নিয়ে, সেরকম জাতীয় ঐক্য আমরা চাই।’
আয়োজক সংগঠনের সভাপতি মুহাম্মদ বদিউল আলমের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য দেন সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী, অরুণ সরকার রানা প্রমুখ।