ঢাকাTuesday , 3 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেতাদের কারাগারে প্রেরণে বিএনপির উদ্বেগ

Link Copied!

asadujjaman-riponনিজস্ব প্রতিবেদক : যশোর জেলা বিএনপির ১০ নেতাকর্মীকে কারাগারে প্রেরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে দলটি।
মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠনো এক সংবাদ বিবৃতিতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এ উদ্বেগ প্রকাশ করেন।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এ বিবৃতিতে বলা হয়েছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম অমিত ও যশোর সদর থানা বিএনপির সভাপতি মারুফ ইসলামসহ ১০ জন নেতাকর্মীকে মিথ্যা মামলায় কারাগারে প্রেরণের ঘটনায় আমরা উদ্বিগ্ন।
বিবৃতিতে আসাদুজ্জামান রিপন নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।