ঢাকাMonday , 2 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদাসহ ৩৮ জনের চার্জশিট গ্রহণ শুনানি ২৯ ডিসেম্বর

Link Copied!

khaledaনিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রোলবোমা হামলা করে যাত্রী হত্যার অভিযোগের দুই মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে দাখিলকৃত পৃথক দুটি চার্জশিট গ্রহণ শুনানির জন্য আগামী ২৯ ডিসেম্বর দিন ধার্য করেছে আদালত।
সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারূফ হোসেন নতুন ওই তারিখ ধার্য করেন।
এর আগে গত ৩১ আগস্ট এ মামলার চার্জশিট গ্রহনের জন্য শুনানির তারিখ ধার্য ছিল। কিন্তু ওইদিন শুনানি না করে বিচারক ২ নভেম্বর দিন ধার্য করেন।
যাত্রাবাড়ী থানায় খালেদা জিয়াসহ অন্যদের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলায় মোট তিনটি চার্জশিট দাখিল করে তদন্ত কর্মকর্তারা।
গত ৫ মে ঢাকার সিএমএম আদালতে হত্যা ও বিস্ফোরক আইনের দুই মামলায় দুটি চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই বশির আহমেদ।
১৯ মে বিশেষ ক্ষমতা আইনের মামলায় চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের অপর এসআই জাহিদুল ইসলাম।
গত ৩১ আগস্ট সকালে দণ্ডবিধি আইনের মামলার চার্জশিট দুটি আমলে নেয়ার জন্য ঢাকার সিএমএম আদালতে উত্থাপন করা হয়।
এ মামলা দুটির চার্জশিটে খালেদা জিয়াকে প্রধান আসামি হিসাবে অভিযুক্তি করা হয়েছে। চার্জশিটে উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বরকত উল্লাহ বুলু, আমান উল্লাহ আমান, বিশেষ সহকারী শামসুল ইসলাম শিমুল বিশ্বাস, প্রেসসচিব মারুফ কামাল খান, মীর আবু জাফর শামসুদ্দিন দিদার, খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, শওকত মাহমুদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরাফত আলী সপু, বিএনপির ঢাকা মহানগরের সদস্য সচিব হাবিবুন্নবী খান সোহেল, ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজিজুল বারী হেলাল, সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ, তার ছেলে তানভীর ওরফে রবিন, নবীউল্লাহ নবী, কাইয়ূম কমিশনার, লতিফ কমিশনার এবং পেশাজীবী দলের নেতা সেলিম ভূঁইয়া।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এজাহারভুক্ত অপর ৪২ আসামিকে মামলার দায় থেকে অব্যাহতির আবেদন জানানো হয়েছে।
খালেদা জিয়াসহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হয়েছে চার্জশিটে।
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছোঁড়া হলে বাসের ২৯ যাত্রী দগ্ধ হন। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে ১ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান নূর আলম (৬০) নামক এক বৃদ্ধ যাত্রী। এ ঘটনায় ২৪ জানুয়ারি বিকেলে খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন থানার উপ-পরিদর্শক কে এম নুরুজ্জামান। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫/২৫(ঘ) ধারায় দায়ের করা হয় আরও একটি মামলা। মামলা দুটিতে পেট্রোল বোমা নিক্ষেপের পরিকল্পনাকারী হিসেবে বিএনপির ১৮ নেতার নাম উল্লেখ করা হয়। এছাড়া পরিকল্পনা বাস্তবায়নকারী হিসেবে যাত্রাবাড়ী বিএনপির ৫০ নেতাকর্মীসহ মোট ৮০ জনকে মামলার আসামি করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে সোহাগ ও লিটন নামে দুজন গত ১৯ ফেব্রুয়ারি নিজেদের দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। জবানবন্দিতে জড়িত অপরাপর আসামিদের নাম, পরিকল্পনাকারী ও নির্দেশদাতার সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেন বলে জানাং পুলিশসূত্র।