ঢাকাMonday , 2 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মহসীন আলীর আসনে মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার

Link Copied!

Awami Leagueনিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ করা হবে আগামী শুক্রবার ও শনিবার। রোববার রাতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডে সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্বে করেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, ড. আলাউদ্দীন আহমেদ, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান প্রমুখ।
দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ বলেন, ‘দলের মনোনয়নপ্রত্যাশীরা ২৫ হাজার টাকার বিনিময়ে বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ধানমণ্ডি দলীয় সভানেত্রীর কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।’
আগামী রোববার ফরম জমা নেয়া হবে এবং একই দিন সন্ধ্যায় গণভবনে সংসদীয় বোর্ডের সভায় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
উল্লেখ্য, মৌলভীবাজার-৩ আসনের প্রয়াত এমপি ও সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর মৃত্যুতে আসনটি শূন্য হয়।
এর আগে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আন্দোলনের নামে পেট্রোলবোমা হামলা করে জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি-জামায়াত জোট এখন দেশে গুপ্তহত্যা শুরু করেছে।’
প্রধানমন্ত্রী সঙ্গে আওয়ামী লীগ নেতা ফরায়েজীর স্ত্রী, পুত্র এবং পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলে তিনি এ কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আসিফ কবির গণভবনে উপস্থিত গণমাধ্যমকর্মীদের তথ্যটি জানান।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকের আগে ফরায়েজীর স্ত্রী, পুত্র এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদ্যপ্রয়াত ফরায়েজীর পরিবারকে সান্ত্বনা দেন, শোকসন্তপ্ত পরিবারকে আশ্বস্ত করেন।