ঢাকাMonday , 2 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মির্জা ফখরুলকে আত্মসমর্পণের নির্দেশ

Link Copied!

Fakhrulনিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। ফখরুলের করা আত্মসমর্পণের মেয়াদ বাড়ানোর আবেদন খারিজ করে দিয়ে আদালত এ আদেশ দেন।
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ সোমবার এ আদেশ দেন। একইসঙ্গে আগামী দুই সপ্তাহের মধ্যে ফখরুল ইসলাম আলমগীরের মামলায় হাইকোর্টে দেয়া রুল আগামী দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে বলেছেন আদালত।
জানতে চাইলে মির্জা ফখরুলের আইনজীবী অ্যাডভোকেট সগীর হোসেন লিওন বলেন, ‘এ তিন মামলায় হাইকোর্ট যে রুল জারি করেছেন তা আগামী দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে হবে।’ আজ সোমবার আদালতে ফখরুলের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহাবুব হোসেন ও সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুরাদ রেজা।
গত ২৮ অক্টোবর গাড়ি পোড়ানো ও নাশকতার তিন মামলায় বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে সুপ্রিমকোর্টে আট সপ্তাহ সময়ের প্রার্থনা করেছিলেন বিএনপির এই নেতা। প্রসঙ্গত, রাজধানীর পল্টন থানায় নাশকতার অভিযোগে করা এ তিন মামলায় ১৩ জুলাই আপিল বিভাগ ফখরুলের অসুস্থতার কারণ বিবেচনায় নিয়ে এ মামলাগুলোতে ফখরুলকে ছয় সপ্তাহের জামিন দেন। এরপর এ চিকিৎসার জন্য বিদেশে থাকায় আরো দুই দফা সময় নেন মির্জা ফখরুল। যার মেয়াদ শেষ হয়েছে আজ সোমবার।