ঢাকাSunday , 1 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিবৃতি দিতেই হত্যাকাণ্ড

Link Copied!

Hasan-mahmudনিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, আজকে পত্রিকা খুলে দেখলাম খালেদা জিয়া বলেছেন, সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আসলে এ ধরনের বিবৃতি দেয়ার জন্যই দেশে এ হত্যার ঘটনাগুলো ঘটানো হচ্ছে।
রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। ‘৩ নভেম্বর জেলহত্যা দিবস– ইতিহাসের কলঙ্কময় দিন’ শীর্ষক এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হাছান মাহমুদ।
তিনি বলেন, ২০০৯ সালে সরকারের গঠনের পর থেকে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার অনেক চেষ্টা চালানো হয়েছিল। নির্বাচন বানচালের মাধ্যমে গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করার অপচেষ্টাও করেছিল বিএনপি-জামায়াত জোট। কিন্তু কোনো চেষ্টাতে তারা সফল হয়নি।
হাছান মাহমুদ অভিযোগ করেন, তিন মাস ধরে পেট্রোল বোমা দিয়ে মানুষ খুন করে দেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে জামায়াত-বিএনপি জোট। তাই গত কয়েক সপ্তাহ ধরে ২ বিদেশি নাগরিক হত্যা, তাজিয়া মিছিলে বোমা মেরে মানুষ হত্যা এবং গতকালকের ব্লগার হত্যা এসবই তাদের নতুন পরিকল্পনার অংশ। এগুলো একই সূত্রে গাঁথা।
তিনি অভিযোগ করেন, বিএনপি জোটের মধ্যে অনেকেই আছেন যারা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়। যে দেশের জন্ম হয়েছে অসাম্প্রদায়িকতার উপর ভিত্তি করে, সেদেশে মুক্তমনা লেখকদের হত্যা করে রাষ্ট্রব্যবস্থার বেদীমূলে আঘাত করছে তারা।
আওয়ামী লীগের প্রচার সম্পাদক  বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম অন্য ধর্মের মানুষদের হত্যা করার কথা বলেনি। আজ যারা ইসলামের কথা বলে মানুষ হত্যা করছে তারা প্রকৃতপক্ষে ইসলামের শক্র। তারা এসব করছে ইসলামের গায়ে কালিমা লেপন করে ইসলামকে বির্তকিত করার জন্য।
দেশের সমস্ত প্রগতিশীল দেশপ্রেমিক জনগণ এবং হক্কানী আলেম সমাজের প্রতি আহবান জানিয়ে হাছান মাহমুদ বলেন, আসুন, আমরা এই অশুভ শক্তিকে সম্মিলিতভাবে প্রতিহত করি।
বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতাকে হত্যার মধ্যে দিয়ে এদেশে একাত্তরের পরাজিত শক্তির উত্থান ঘটানো হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
আয়োজক সংগঠনের সভাপতি চিত্রনায়ক ফারুকের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য সুজিত রায় নন্দি, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, চিত্রনায়িকা দিলারা, ড্যানিসিডাক, এম এ করিম প্রমুখ।