নিজস্ব প্রতিবেদক : সরকার দলীয় মন্ত্রী-এমপিরা বিভিন্ন সভা-সমাবেশে ভুলে ভরা যেসব বক্তব্য দেন তাতে খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিব্রত বোধ করেন বলে মন্তব্য করেছেন বিএনএফ’র প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ।
রোববার জাতীয় প্রেসক্লবের কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী যুব ফ্রন্ট এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘যুব দিবস ও সমসাময়িক রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
কালাম আজাদ বলেন, সরকারদলীয় এমপি মন্ত্রীদের বক্তব্য ভুল তথ্যে ভরা। এতে সাধারণ জনগণকে রীতিমত বিব্রতকর পরিস্তিতিতে পড়তে হচ্ছে। তাদের বক্তব্যের কারণে খোদ প্রধানমন্ত্রীও বিব্রত হন।
আয়োজক সংগঠনের আহ্বায়ক এ ওয়াই এম কামরুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য দেন জানিপপ’র চেয়ারসম্যান অধ্যপক ড. নাজমুল আহসান কলিমুল্লা, যুব ফ্রন্টের সদস্য সচিব মো. খালিদ হোসেন প্রমুখ।

