ঢাকাSunday , 1 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুজাহিদ-সাকার রায় বানচাল করতেই প্রকাশক হত্যা

Link Copied!

Shajahanনিজস্ব প্রতিবেদক : নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদের রায়কে বানচাল করার জন্যই লেখক-ব্লগার ও প্রকাশকদের হত্যা করা হচ্ছে। এর প্রেক্ষিতেই শনিবার লালমাটিয়ার শুদ্ধস্বরের প্রেসে হামলা ও জাগৃতির প্রকাশককে হত্যা করা হয়। ব্লগার, লেখক ও প্রকাশক হত্যা একই সূত্রে গাঁথা।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কমিটি আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বক্তব্যের প্রতিবাদে এই মানববন্ধন আয়োজন করে সংগঠনটি।
শাহজাহান খান বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন টিআইবি, অ্যামনেস্টি ইন্টরন্যাশনাল বিদেশে বসে বিভ্রান্তিমূলক তথ্য দিচ্ছে।’
তিনি বলেন, ‘টিআইবি যদি তাদের বক্তব্য প্রত্যাহার না করে কোথাও সভা-সমাবেশ করে তাহলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তাদের প্রতিহত করবে।’
বিএনপি-জামায়াতের কাছ থেকে কত টাকা পেয়েছেন? অ্যামনেস্টির প্রতি এমন প্রশ্ন ছুড়ে দিয়ে নৌমন্ত্রী  বলেন, ‘আপনারা তাদের কাছ থেকে টাকা নিয়ে বিদেশে বসে মনগড়া প্রতিবেদন প্রকাশ করে দেশে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করলে জনগণ তা প্রতিহত করবে। শিগগিরই জাতির সামনে আপনাদের আসল চেহারা উন্মোচন করা হবে।’
ভাইস চেয়ারমান ইসমত আরা গামার সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন কমিটির চেয়ারম্যান আব্দুল  মালেক মিয়া,  যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান মো. সালাউদ্দিন, মহিলা নেত্রী সেলিনা হোসেন প্রমুখ ।