ঢাকাSaturday , 31 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘মা-ছেলে’র আর রক্ষা নেই

Link Copied!

Kamrulনিজস্ব প্রতিবেদক : শীর্ষ দুই যুদ্ধাপরাধীর বিচারের রায় কার্যকরের পথে। জিয়া অরফানেজ ট্রান্ট মামলা নিষ্পত্তি হতে আর বেশি সময় লাগবে না। একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলাও শিগগিরই নিষ্পত্তি হবে। এই মামলায় তারেক জিয়া ও খালেদা জিয়া কোথায় কী করেছেন তার ডকুমেন্ট আছে। মা-ছেলের আর রক্ষা নেই।
শনিবার দুপুরে আওয়ামী লীগ কার্যালয়ে এক বর্ধিত সভায় মহানগর অওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এসব কথা বলেন। আগামী ২ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা সফল করতে ওই সভার আয়োজন করে ঢাকা মহানগর আওয়ামী লীগ।
মন্ত্রী বলেন, ‘বিএনপিতে মা ছেলের অবস্থা ত্রাহি ত্রাহি। তাই যারা বিএনপির বিবেকবান নেতা তারা রিজাইন দেয়া শুরু করেছেন। ভবিষ্যতে আরো কয়জন যায়, তা দেখেন। যারা গণতন্ত্র ও শুভবুদ্ধি সম্পন্ন তারা এইসব মেনে নিতে পারেন না। বিএনপির ভাঙন এখন সময়ের ব্যাপার।’ তবে আওয়ামী লীগ এই ভাঙা-গড়ার খেলায় নেই বলে যোগ করেন তিনি।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সমালোচনা করে কামরুল ইসলাম বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কথা বলেছে। সংসদ অকার্যকর টিআইবি এমন প্রতিবেদন প্রকাশ করেছে। এদের যারা অর্থ দেয় তাদের প্রেসক্রিপসনে তারা এমন কথা বলছে। তাদের (বিদেশি দাতা) অর্থেই তারা গাড়ি-বাড়ি করেছে।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘জামায়াতের যারা লবিস্ট তারাই বিএনপির লবিস্ট।’
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের সভাপতিত্বে আরো ব্ক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম , সহ-সভাপতি ফয়েজদ্দিন মিয়া, মুকুল চৌধুরী প্রমুখ।