বগুড়া প্রতিনিধি : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত।
শনিবার সকাল ৮টায় শহরের নিশিন্দারা ওলির বাজার এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নেতারা বলেন, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকার মিথ্যা অভিযোগে জামায়াতের শীর্ষ নেতাদের জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করছে। দুই বর্ষিয়ান জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লা এবং কামারুজ্জামানকে হত্যা করেছে। এবার সেক্রেটারি আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে হত্যার ষড়যন্ত্র চলছে। সাজানো মিথ্যা মামলায় মুজাহিদকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হলে জামায়াত তা মানবে না।


