ঢাকাSaturday , 31 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শমসের মবিনের মত ‘আপনারাও’ কাইটা পড়েন

Link Copied!

Mayaনিজস্ব প্রতিবেদক : মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘শমসের মবিন চৌধুরী চিরতরে বিএনপিকে তালাক দিয়েছেন। আরো যারা বিবেকবান নেতা আছেন আপনারাও অচিরে কাইটা পড়েন। তা না হলে বাংলার মানুষ জেগে উঠছে। তারা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’
শনিবার দুপুরে আওয়ামী লীগ কার্যালয়ে এক বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। আগামী ২ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা সফল করতে ওই সভার আয়োজন করে ঢাকা মহানগর আওয়ামী লীগ।
ত্রাণমন্ত্রী বলেন, ‘শমসের মবিন চৌধুরী দেরিতে হলেও বুঝতে পেরেছেন যে, জঙ্গি কানেকশনে চলা বিএনপির সঙ্গে আর থাকা যায় না। তাদের চরিত্র কেবল মানুষ হত্যা করা।’
মায়া বলেন, ‘‍শিগগিরই বিএনপি মুসলিম লীগ হয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই। বিএনপি এখন আর বিএনপি নেই। শমসের মবিন চৌধুরী চিরতরে বিএনপিকে তালাক দিয়েছেন। আরো যারা বিবেকবান নেতা আছেন আপনারাও অচিরে কাইটা পড়েন। তা না হলে বাংলার মানুষ জেগে উঠছে। তারা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’
আওয়ামী লীগের এই নেতা জোর দিয়ে বলেন, ‘আজকে মানুষের চাওয়া পূরণ হচ্ছে। যুদ্ধাপরাধীদের ফাঁসির দড়ি ঘুরে বেড়াচ্ছে। অচিরেই রায় হবে এবং তা কার্যকরও হবে।’
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের সভাপতিত্বে আরো বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম, সহ-সভাপতি ফয়েজদ্দিন মিয়া, মুকুল চৌধুরী প্রমুখ।