ঢাকাFriday , 30 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মবিনের পদত্যাগে কিছুই হবে না

Link Copied!

Fakhrulসিলেট প্রতিনিধি : বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর পদত্যাগের পর বিএনপি নেতারা নিরব ছিলেন। অবশেষে আজ শুক্রবার বিকেল ৩টায় সিলেটে এসে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ব্যাপারে মুখ খুললেন।
নগরীর হলি সাইড হোটেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘শমসের মবিন চৌধুরী দল থেকে পদত্যাগ করেননি, তিনি অবসরে গেছেন।’ তিনিই আবার বলেন, ‘উনার পদত্যাগে দলে কোনো প্রভাব পড়বে না।’
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপিতে অনেক কূটনৈতিক রয়েছে। তাই দলের কার্যক্রমে প্রভাব পড়ার কোনো সম্ভাবনা নেই।’
এর আগে শুক্রবার দুপুর সাড়ে ১২টায় মির্জা ফখরুল সিলেট আসেন। পরে তিনি হজরত শাহজালালের মাজার জিয়ারত করেন এবং সেখানে জুমার নামাজ আদায় করেন। পরে তিনি হজরত শাহপরান মাজার জিয়ারত করেন।