ঢাকাFriday , 30 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আরো বিবেকবান বিএনপি থেকে বেরিয়ে যাবেন

Link Copied!

hanif-1নিজস্ব প্রতিবেদক : লন্ডনে বসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারকে রহমান দেশবিরোধী ষড়যন্ত্রের নকসা আঁকছেন দাবি করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল হানিফ বলেছেন, সন্ত্রাস ও ষড়যন্ত্র রাজনীতি হতে পারে না।
শুক্রবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের উপ কমিটির সহ-সম্পাদকদের সঙ্গে যৌথ সভায় তিনি এ কথা বলেন।
বিএনপি নেতা শমসের মবিনের পদত্যাগ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘বিএনপি এতদিন যে সন্ত্রাস চালিয়েছে তাতে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। যারা বিবেকবান ও মুক্তিযুদ্ধে বিশ্বাসী তারা এ দলে থাকতে পারে না। শমসের মবিন বিএনপি থেকে বের হয়ে গেছেন। ভবিষ্যতে আরো বিবেকবান নেতা এ দল থেকে বের হয়ে যাবেন।’
হানিফ বলেন, ‘খালেদা ও তারেক যত ষড়যন্ত্রই করুক না কেন, তারা সফল হবেন না। উপরন্তু এতে বিএনপি ভাঙবে। ষড়যন্ত্র অব্যাহত থাকলে ভবিষ্যতে বিএনপি ভেঙে শতখন্ড হয়ে যাবে।’
বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, ‘আওয়ামী লীগ দল ভাঙার রাজনীতিতে বিশ্বাসী নয়। আর বিএনপিকে ভাঙাগড়ার তৎপরতায়ও আওয়ামী লীগ নেই। ষড়যেন্ত্রতো আপনারা করছেন। যত ষড়যন্ত্রই হোক তা মোকাবেলা করার সব কৌশল শেখ হাসিনা জানেন।’
টিআইবির প্রতিবেদন সম্পর্কে হানিফ বলেন, ‘টিআইবির কর্মকর্তারা শিক্ষিত মানুষ। তাদের ভুল ব্যাখ্যায় জাতি হতাশ হয়েছে। এ ব্যাখ্যার মাধ্যমে আরো প্রমাণিত হয়েছে বিসয়টি ষড়যন্ত্রের অংশ। এটা সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র। টিআইবি বিএনপির এজেন্ডা হিসেবে কাজ করছে।’
নেতাকর্মীদের উদ্যেশ্যে তিনি বলেন, ‘সরকারকে বিব্রত করার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনাদের কোথাও কাউকে সন্দেহ হলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন।’
এসময় অন্যান্যেল মাঝে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, কৃষি বিষয়ক সম্পাদক ড, আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সদস্য সুজিত রায় নন্দী, এসএম কামাল হোসেন, এনামুলহক শামীম প্রমুখ।