ঢাকাThursday , 29 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জুজু’র ভয় দেখাচ্ছেন খালেদা

Link Copied!

Mayaনিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জুজু’র ভয় দেখিয়ে বিদেশ থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ছক আঁকছেন বলে মন্তব্য করেছেন দুর্যোগ ও ত্রান মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জ বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
‘দলীয়ভাবে স্থানীয় নির্বাচন ও এর সুফল’ শীর্ষক আলোচনা সভায় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘বাংলাদেশে জঙ্গি ও আইএস বলতে কিছু নেই। কিন্তু জঙ্গি ও আইএস’র কথা বলে বেগম জিয়া দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন।’
বিএনপি ও জামায়াত বাংলাদেশে হত্যার রাজনীতি শুরু করেছে বলে মন্তব্য করেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
১৯৭১ সাল থেকে বাংলাদেশকে পিছিয়ে দেয়ার ষড়যন্ত্র চলছে মন্তব্য করে তিনি বলেন, ‘১৯৭১ সালে এই ষড়যন্ত্রের নেতৃত্ব দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এরপর নেতৃত্ব দিয়েছেন বেগম জিয়া। আর এখন বাংলাদেশেকে পিছিয়ে দেয়ার ষড়যন্ত্রের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান।’
দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘দলীয়ভাবে স্থানীয় নির্বাচন করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক সিদ্ধান্ত। তাই দল যাকে সমর্থন দেবে তার পক্ষেই কাজ করতে হবে। তবে স্বতন্ত্র প্রার্থীও আসতে পারে। কিন্তু এতে আমাদের কোনো আপত্তি নেই।’
আয়োজক সংগঠনের আহ্বায়ক মো. শাহ জালাল পাটওয়ারীর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।