ঢাকাTuesday , 27 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পীরের আস্তানা থেকে গাঁজাসহ আটক ৮

Link Copied!

Handcupজামালপুর প্রতিনিধি : বকশীগঞ্জে পীরের আস্তানায় অভিযান চালিয়ে গাঁজাসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। এ সময় গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
সোমবার রাতে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন-শাহাজাহান (৩০), সাইফুল (২৫), সাখাওয়াত (৩৫), আব্দুল সামাদ (৩০), আব্দুল (৩৭), দুলাল (৪৫), মাসুদ (৩৫) ফারুক (৩০)। তাদের বাড়ি বকশীগঞ্জ ও শ্রীবরদী উপজেলার বিভিন্ন গ্রামে।
স্থানীয় সূত্র জানায়, জেলার উপজেলার বাট্রাজোর ইউনিয়নের দত্তেরচর নতুন বাজার এলাকায় বশির খাঁজা নামে একটি পীরের আস্তানা রয়েছে। বশির খাঁজার মৃত্যুর পর তার নাতি শাহীন খাঁজা নিজেকে পীর দাবি করে এই আস্তানার দেখভাল করে আসছে। এ দরবারে সময়ে অসময়ে চলে ঢাক-ঢোল পিটিয়ে গানবাজনা ও জমজমাট গাঁজার আসর। দীর্ঘদিন ধরে এ নিয়ে রয়েছে স্থানীয় এলাকাবাসীর তীব্র ক্ষোভ।
সোমবার রাতে এসআই মোশারফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এই আস্তানায় অভিযান চালায়। এ সময় গাঁজা সেবনরত অবস্থায় পীরের অনুসারী ৮ জনকে আটক ও তাদের কাছ থেকে প্রায় আধা কেজি গাঁজাসহ খাওয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়। অনেকে পালিয়ে যায়।
এদিকে, পীরের আস্তানা থেকে গাঁজা উদ্ধার হওয়ায় স্থানীয় বাসিন্দারা পুলিশের এ অভিযান সাধুবাদ জানিয়ে জানান, এ আস্তনায় প্রতিনিয়ত গাঁজা বিক্রি ও সেবনের আসর বসে। তবে পীরের আসক্ত ভক্তদের ভয়ে কেউ কিছু বলতে পারে না।
অপরদিকে, মঙ্গলবার সকালে পৌর শহরের সীমারপাড় এলাকার চিহ্নিত মাদক ব্যাবসায়ী সোলায়মান হককে (২৫) ১০ গ্রাম হেরোইনসহ আটক করে পুলিশ।
বকশীগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, এদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। মঙ্গলবার আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।