কুমিল্লা প্রতিনিধি : জেলার হোমনায় ৩শ গ্রাম গাঁজাসহ সোহল হোসেন সোহেব নামে এক পাকিস্তানি নাগরিককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালের দিকে হোমনা উপজেলার মহিলা দলের সহ-সভাপতির বাসা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক সোহেব পাকিস্তানের করাচীর বাসিন্দা।
হেমানা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়ছাল হোসেন জানান, হোমনা উপজেলা মহিলা দলের সহ-সভাপতি পারুল আক্তার এর শ্রীমদ্দি গ্রামের বাড়ি থেকে মঙ্গলবার সকালে সোহল হোসেন সোহেব নামে ওই পাকিস্তানি নাগরিককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এর আগে ২০১৪ সালের ২৪ অক্টোবর ২ কেজি গাঁজা ও ১ বোতল মদসহ গাজীপুরের জয়দেবপুরে তাকে গ্রেপ্তার হয়েছিল। এ ব্যাপারে জয়দেবপুর থানায় তার নামে একটি মামলাও রয়েছে।

