নিজস্ব প্রতিবেদক : আগামী ২৮-৩০ অক্টোবর ২০১৫ কোরিয়ায় এশিয়ান সিভিল ইঞ্জিনিয়ারিং কো-অর্ডিনেটিং কাউন্সিলের ২৯তম নির্বাহী কমিটির সভা এবং কোরিয়ান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ারিং‘র কনভেনশন-২০১৫ অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানসমূহে অংশগ্রহনের জন্য প্রকৌশলী মো. আবদুস সবুর, সম্মানী সাধারণ সম্পাদক, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এবং সেক্রেটারী জেনারেল, ফেডারেশন অব ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন্স অব সাউথ এন্ড সেন্ট্রাল এশিয়া (ফিয়েস্কা)‘র নেতৃত্বে আইইবি‘র একটি প্রতিনিধিদল আগামীকাল ২৭ অক্টোবর কোরিয়া গমন করবেন। সেখানে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহন শেষে প্রতিনিধিদল ৩১ অক্টোবর দেশে ফিরে আসবে।

