ঢাকাMonday , 26 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হত্যা মামলার আসামির ঘরে আগুন, নিহত ১

Link Copied!

fire-jনোয়াখালী প্রতিনিধি : চাটখিল পৌরসভা যুবলীগের সদস্য আক্তার হোসেন স্বপন হত্যা মামলার আসামির ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ঘরে থাকা ছিদ্দিক উল্ল্যা (১১১) নামে এক বৃদ্ধ অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।
সোমবার সকাল ১০টার দিকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত ছিদ্দিক উল্ল্যা পৌরসভার ছয়ানী টগবা গ্রামের মৃত আজহার উল্ল্যার ছেলে। তিনি যুবলীগ নেতা স্বপন হত্যা মামলার প্রধান আসামি রবিনের দাদা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে পৌরসভার ছয়ানি টগবা এলাকায় রবিনদের বাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় ঘরে ভেতরে রবিনের দাদা ছিদ্দিক উল্ল্যাকে অগ্নিদগ্ধ ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সকাল ১০টার দিকে অবস্থার অবনতি হলে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি অফিসার ডা. নজরুল ইসলাম জানান, আগুনে ছিদ্দিক উল্ল্যার শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন জানান, খবর পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, গত রোববার সকাল ১১টার দিকে চাটখিল পৌরসভার ছয়ানি টগবা গ্রামে যুবলীগ নেতা স্বপনের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তারা ঘুমিয়ে থাকা যুবলীগ নেতা স্বপনকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় স্বপনের ভাই বাদী হয়ে যুবলীগ কর্মী রবিন ও তার বাবা লোকমানসহ কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ওই দিন বিকেলে পুলিশ অভিযান চালিয়ে রবিনের বাবা লোকমান ও তার ভাইকে গ্রেপ্তার করে।