জামালপুর প্রতিনিধি : জেলার মেলান্দহ উপজেলার নয়ানীপাড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একই পরিবারের চারজনসহ অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত দুইজন।
সোমবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে তিস্তা এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে দেওয়ানগঞ্জ যাচ্ছিল। উপজেলার নয়ানীপাড়া রেলক্রসিং পার হওয়ার সময় যাত্রীবোঝাই অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের চারজনসহ ৬ যাত্রী মারা যান। এ দুর্ঘটনায় আহত হন আরো দুই যাত্রী।
আহতদের উদ্ধার করে মেলান্দহ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

