ঢাকাSunday , 25 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাভারে সাবেক এমপি ও পৌর মেয়র গ্রেপ্তার

Link Copied!

savarসাভার প্রতিনিধি : সাভারের সাবেক সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ও সাভার পৌরসভার মেয়র রেফায়েত উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সকালে ঢাকার পরিবাগ এলাকার সাবেক সংষদের নিজ বাসা ও উলাইল এলাকার রেফায়েত উল্লার নিজ বাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বিএনপির ডাকা অবরোধ ও হরতালের সময় সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে বিভিন্ন যানবাহনে ভাঙচুর ও গাড়িতে পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে হত্য করেছে বিএনপির নেতাকর্মীরা। এসব ঘটনায় সাভারের সাবেক সংসদ সদস্য ও সাভার পৌরসভার মেয়র এবং সাভার পৌর বিএনপির সভাপতি রেফায়েত উল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ব্যাপারে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মানুষ পুড়িয়ে হত্যার মামলায় সাভারের সাবেক সংসদ সদস্য পলাতক ছিলেন। গোপান সংবাদের ভিত্তিতে ঢাকা ও সাভার এলাকা থেকে তাদের আটক করা হয়। এসব মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।