ঢাকাSunday , 25 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডাদেশ

Link Copied!

gavel-dreamstime_1437513কক্সবাজার প্রতিনিধি : স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাদিকুল ইসলাম তালুকদার এ আদেশ দেন।
মৃত্যু দণ্ডাদেশ প্রাপ্ত আসামি মো. শহীদুল্লাহ ওরফে শহীদুল ইসলাম কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের মাতব্বর পাড়ার শামশুল আলমের ছেলে।
কক্সবাজার আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) দীলিপ কুমার ধর জানান, বিয়ের পর থেকে স্ত্রী এস্তফা বেগমকে নিয়ে স্বামী শীদুল্লাহ পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের রব্বাত আলী পাড়ার আহমদ হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। এস্তফার বড় এক বোনও সেখানে ভাড়া বাসায় থাকতেন। এক পর্যায়ে যৌতুকের দাবিতে স্ত্রীকে প্রায় সময় মারধর করতেন।
গত ২০১৪ সালের ২৫ আগস্ট সন্ধ্যার দিকে পুকুর পাড়ে বড় বোনের স্বামীর সঙ্গে এস্তফাকে আলাপ করতে দেখে শহীদুল্লাহ ক্ষিপ্ত হয়। ওইদিন রাত ২টার দিকে শ্বাসরোধ করে স্ত্রী এস্তফা বেগমকে (১৯) হত্যা করে স্বামী শহীদুল্লাহ। এ ঘটনায় পরদিন ২৬ আগস্ট পেকুয়ার আরবশাহ বাজার থেকে পুলিশ শহীদুল্লাহকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় ২৬ আগস্ট নিহত এস্তফার বাবা শবির আহমদ বাদী হয়ে পেকুয়া থানায় মামলা দায়ের করে। এ মামলায় গ্রেপ্তার শহীদুল্লাহ ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলেও জানান এপিপি দীলিপ।
তিনি জানান, এস্তফা হত্যার ঘটনায় পুলিশ এ বছর ৩১ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন এবং ২৮ জুলাই আদালত চার্জ গঠন করেন। রোববার আসামির উপস্থিতিতে আদালত মামলার শুনানি শেষে শহীদুল্লাহর মৃত্যু দণ্ডাদেশ দেন।
মামলায় আদালতে আসামি পক্ষের আইনজীবী ছিলেন মোহাম্মদ মোস্তফা।