ঢাকাSaturday , 24 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাসের ধাক্কায় চালকসহ ৩ অটোযাত্রী নিহত

Link Copied!

Accidentহবিগঞ্জ প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় বাসের ধাক্কায় চালকসহ অটোরিকশার (টমটম) ৩ যাত্রী নিহত ও ৫ জন আহত হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে এ দুর্টনা ঘটে।
নিহতরা হলেন-শায়েস্তাগঞ্জ পৌর এলাকার নিশাপট গ্রামের সবুজ আলীর ছেলে বুলবুল মিয়া (৪৫), বাহুবল উপজেলার তগলী গ্রামের কাকন পরের ছেলে দিনেছ পর (৪০) ও মাধবপুর উপজেলার হরিতলা গ্রামের টমটম চালক জিয়াউর রহমান (২৮)।
এছাড়াও গুরুতর আহত অবস্থায় দিলারা বেগম (৩০), সালেহা বেগম (৪০) ও সালেহা বেগমের দুই শিশু রাকিব আহমেদ (১০), সাকিব আহমেদকে (৩) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা সিলেট মহাসড়কে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী রুপসী বাংলা পরিবহনের একটি বাস উল্লেখিত স্থানে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে (টমটম) ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই টমটমচালক জিয়াউর রহমান নিহত হন।
এছাড়া, গুরুতর আহত বাকিদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে বুলবুল মিয়া ও দিনেছ পরকে কর্তব্যরত চিকিৎক ডা. অরুণ কুমার পাল মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এজাজুল ইসলাম ঘটানার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রায় ১ ঘণ্টা ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।