ঢাকাSaturday , 24 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মহাসড়ক সংস্কারে পরিবহন ধর্মঘটের হুমকি

Link Copied!

Jessoreযশোর প্রতিনিধি : মহাসড়ক সংস্কার ও অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে যশোরাঞ্চলের ১৮ রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের হুমকি দিয়েছে যশোর জেলার সড়ক পরিবহন মালিক সমিতি।
শনিবার দুপুরে মনিহার এলাকায় অবস্থিত সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্মঘটে যাওয়ার এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
এ সিদ্ধান্তের বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, নৌ-পরিবহন মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রধানকে লিখিতভাবে অবহিত করতে চিঠি দেয়া হয়েছে বলে জানানো হয়।
সমিতির সাধারণ সম্পাদক আলহাজ আলী আকবর লিখিত বক্তব্যে বলেন, যশোরাঞ্চলের মহাসড়কগুলোর বেহাল দশা। চলাচলে অনুপযোগী রাস্তায় গাড়ি চলাচল করতে গিয়ে স্প্রিং, পাতি ভেঙে যাওয়াসহ বিভিন্ন ক্ষতি হচ্ছে। এতে গাড়ির মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ফলে মহাসড়ক মেরামত করে দ্রুত গাড়ি চলাচলের উপযোগী করতে হবে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, রাস্তা খারাপের পাশাপাশি সরকারি সিদ্ধান্ত উপেক্ষা করে সড়কে চলছে অবৈধযান থ্রি-হুইলার, মাহেন্দ্র, জেএসএ, নসিমন, করিমন, ভটভটি ও ব্যাটারি চালিত ইজিবাইক। এ অবৈধ যানবাহান ৩১ অক্টোবরের মধ্যে চলাচল বন্ধ না হলে ১ নভেম্বর প্রতীকী ধর্মঘট পালন করা হবে। এরপরও প্রশাসন কার্যকর ব্যবস্থা না নিলে ১০ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য এ অঞ্চলের ১৮ রুটে ধর্মঘট পালিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যশোর জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সহসভাপতি পবিত্র কাপুড়িয়া, বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সভাপতি আজিজুল আলম মিন্টু, সাধারণ সম্পাদক মোত্তর্জা হোসেন, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি বদরুজ্জামান বাবলুসহ বিভিন্ন মালিক সমিতির প্রতিনিধিরা।