বান্দরবান প্রতিনিধি : গোপন বৈঠকের সময় ইসলামী ছাত্রশিবিরের ৩৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বান্দরবান সদরের ইসলামী ব্যাংকের তৃতীয় তলায় ইসলামী পাঠাগারে গোপন বেঠক করার সময় তাদের আটক করা হয়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমির হোসেন জানান, বান্দরবান ইসলামী ছাত্রশিবিরের বেশ কয়েকজন নেতাকর্মী ইসলামী পাঠাগারে গোপন বৈঠক করছে এমন সংবাদ পেয়ে পুলিশের একটি দল পাঠাগারের তৃতীয় তলায় তল্লাশি চালায়। এ সময় ৩৭ জন শিবিরের নেতাকর্মীকে আটক করা হয়। আটককৃতদের বর্তমানে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

