ঢাকাFriday , 23 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্বাসরোধে গৃহবধূকে হত্যার অভিযোগ

Link Copied!

marderগাজীপুর প্রতিনিধি : জেলার ভোড়া এলাকায় যৌতুকের দাবিতে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যার অভিযোগ ওঠেছে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, চান্দনা এলাকার হেলাল উদ্দিনের মেয়ে তাসলিমা খাতুনের সঙ্গে ভোড়া এলাকার আব্দুল হাইয়ের ছেলে মনিরের বিয়ে হয় প্রায় ৭ বছর আগে। বিয়ের পর থেকে যৌতুকসহ বিভিন্ন দাবিতে প্রায়ই তাসলিমাকে মারধর করতো স্বামীর পরিবারের লোকজন। এরই জের ধরে কয়েকদিন আগে তাসলিমাকে বাড়ি থেকে বের করে দেয়া হয়।
পরে পারিবারিকভাবে বিচার সালিশের মাধ্যমে সমঝোতা করে তাসলিমাকে ফিরিয়ে নেয় তার স্বামী। বৃহস্পতিবার রাতে ফের যৌতুকের দাবিতে তাসলিমাকে মারধর করে তার স্বামী মনির। এক পর্যায়ে তাসলিমাকে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে বলে অভিযোগ স্বজনদের।
সকালে খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। নিহত তাসলিমার ৩ বছরের একটি মেয়ে রয়েছে।
নিহত তাসলিমার হত্যাকারীর বিচার দাবি করে স্বজনরা বলেন, যৌতুকের কারণেই তাসলিমাকে হত্যা করা হয়েছে।
নিহতের দাদা আনোয়ার হোসেন বলেন, ‘বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে প্রায় তাসলিমাকে মারধর করতো মনির। তার দাবি অনুযায়ী ফ্রিজ ও আসবাবপত্রসহ বিভিন্ন সময় নগদ টাকা দেয়া হয়। তিনদিন আগে মনির একই দাবিতে তাসলিমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। পরে ঘরোয়াভাবে বিচার সালিশ করে তাসলিমাকে স্বামীর বাড়িতে পাঠানো হয়। কিন্তু গেল রাতেই তাকে খুন করে মনির।’ তিনি কান্নাজড়িত কণ্ঠে তার নাতনী হত্যার বিচার দাবি করেন।
পুলিশ মরদেহ উদ্ধার করার পর রাতেই বাড়ি থেকে পালিয়েছে তাসলিমার শ্বশুড় বাড়ির লোকজন।
এ ব্যাপারে জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান মল্লিক বলেন, ‘ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হলেও ঘরের দরজা আগে থেকে খোলা ছিল। মরদেহের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে নিহতের পরিবার এটিকে হত্যাকাণ্ড বললেও ময়নাতদন্তের পর প্রকৃত বিষয় জানা যাবে।’