ঢাকাFriday , 23 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাবেক ইউপি সদস্যসহ ৩ জনকে অপহরণ

Link Copied!

Kidnapবান্দরবান প্রতিনিধি : জেলার নাইক্ষ্যংছড়ির বাইশারীর পাশে কক্সবাজার জেলার রামু উপজেলার ঈদগড়ঢালা এলাকায় থেকে সাবেক ইউপি সদস্যসহ ৩ জনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার ভোরের দিকে তাদের অপহরণ করা হয়।
অপহৃতরা হলেন-বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবু তৈয়ব, বাইশারী এলাকার আবু বক্কর ছিদ্দিক ও শাহ আলম।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভোরের দিকে বাইশারীর সীমান্ত এলাকা রামু উপজেলার ঈদগড়ঢালা এলাকায় চট্টগ্রাম থেকে চিকিৎসা শেষে ফেরার পথে ৩ জনকে অপহরণ করে অস্ত্রধারী দুর্বৃত্তরা।
এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ভোরের দিকে রামু উপজেলার ঈদগড়ঢালা এলাকায় অজ্ঞাত পরিচয়ে সন্ত্রাসীরা তাদের অস্ত্রের মুখে ‍তুলে নিয়ে যায়। তাদের উদ্ধারে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ অভিযান শুরু করেছে।