ঢাকাThursday , 22 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাস থেকে নামিয়ে হেলপারকে পিটিয়ে হত্যা

Link Copied!

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুমিল্লা প্রতিনিধি : চৌদ্দগ্রামে বাস থেকে নামিয়ে হেলাপারকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।  বৃহস্পতিবার সকালের দিকে এ ঘটনা ঘটে। চৌদ্দগ্রাম থানার ওসি ফরহাদ জানান, কয়েকদিন আগে একজন চৌদ্দগ্রামের চিওরার সবুজ নামে এক যাত্রীর সঙ্গে বিশাল পরিবহনের সুপারভাইজারের কথা কাটাকাটি হয়। এ নিয়ে ঘটনার কয়েকদিন পর মহাসড়কের চিওরায় একটি সাইকেল ফেলে বাসটিকে আটকাতে চায় সবুজ। বাসটি না থামিয়ে সাইকেলকে চাপা দিয়ে চলে যায়। পরবর্তীতে এ ঘটনায় একটি শালিসে বাস সুপারভাইজারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধ না করায় বৃহস্পতিবার ভোর ৪টায় সবুজ তার সঙ্গীরা মিলে একটি পাওয়ার টিলার মহাসড়কে ফেলে রেখে বাসটিকে আটক করে। এ সময় বাস থেকে হেলপার আজহারকে নামিয়ে পিটুনি দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ফেনী হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে ঢাকা নেয়ার পথে চৌদ্দগ্রামের আমজাদের বাজারে তিনি মারা যান। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে।