ঢাকাThursday , 22 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় নিহত ২

Link Copied!

Accidentদিনাজপুর প্রতিনিধি : গরুবাহী ভটভটিকে একটি খালি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১৪১২৬৪) ধাক্কা দিলে ব্যবসায়ী বাবু (৩০) এবং তার সহযোগী আব্দুল সাত্তার (৬৫) নিহত হন। আহত হয় আরও ৮ জন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সদর উপজেলার দিনাজপুর-রংপুর মহাসড়কের গোপালগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
নিহত বাবু সদর উপজেলার মহারাজগঞ্জ গ্রামের ফজলুল হকের ছেলে এবং আব্দুল সাত্তার একই এলাকার শিবরামপুর গ্রামের মৃত খাজি উদ্দিনের ছেলে। ঘটনাস্থলে তিনটি গরু মারা যায়। আহত হয়েছেন ইলিয়াস আলী (৫৫), নাজির হোসেন (৫০), নুরুল হক (৩৮), আনোয়ার (৪২), কামাল হোসেন (৩৩), আব্দুর রহমান (৪৫), অতুল বাবু (৪৫) ও লিটু (৪০)। কোতোয়ালি থানার এসআই সোহেল রানা জানান, সকাল ১১টায় দিনাজপুর সদর উপজেলার রাণীগঞ্জ থেকে শহরের রেলবাজারে ভটভটিতে ৪টি গরু নিয়ে যাবার সময় দিনাজপুর-রংপুর মহাসড়কের গোপালগঞ্জ বাজারে দিনাজপুর থেকে দশমাইলগামী একটি খালি ট্রাক ভটভটির উপর তুলে দেয়। এতে ঘটনাস্থলে ১০ জন আহত হয়। ঘটনাস্থলে ৩টি গরু মারা যায়। আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গরু ব্যবসায়ী বাবু (৩০) এবং তার সহযোগী আব্দুল সাত্তার (৬৫) মারা যান।
কোতোয়ালি থানার ওসি একেএম খালেকুজ্জামান ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।