ঢাকাThursday , 22 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্কুলপড়ুয়া মেয়েকে বিয়ের চেষ্টা, বাবা-মার শাস্তি

Link Copied!

Ballobiyeদিনাজপুর প্রতিনিধি : স্কুলপড়ুয়া নিজ মেয়েকে বিয়ে দেয়ার চেষ্টা করায় বাবা আব্দুর রশিদকে কারাদণ্ড ও মা নাজমাকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার রাতে জেলার ঘোড়াঘাটের পাঁচপীর এলাকায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে আব্দুর রশিদ ও নাজমা বেগমের স্কুলপড়ুয়া মেয়ের বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। এ সময় ভ্রাম্যমাণ আদালত জানতে পেরে সেখানে উপস্থিত হয়। পরে আদালতের মাধ্যমে তাদের শাস্তি দেয়া হয়। ঘোড়াঘাট থানার ওসি নূরুজ্জামান জানান, আদালত মেয়ের বাবাকে ১৫ দিনের কারাদণ্ড ও মা নাজমাকে এক হাজার টাকা অর্থদণ্ড দেন। আদেশের পরপরই আব্দুর রশিদকে কারাগারে পাঠানো হয়।