ঢাকাWednesday , 21 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাল স্ট্যাম্পসহ আটক ১

Link Copied!

stampকিশোরগঞ্জ প্রতিনিধি : ভৈরব-ময়মনসিংহ সড়কে অভিযান চালিয়ে জাল স্ট্যাম্পসহ রফিকুজ্জামান (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক রফিকুজ্জামান নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বরচাপা গ্রামের মৃত নাছির উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদে জানা যায় জাল স্ট্যাম্পের চালান নিয়ে এক ব্যক্তি অনন্যা সুপার পরিবহন দিয়ে কিশোরগঞ্জের উদ্দেশে যাচ্ছে। আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) মতিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ভৈরব-ময়মনসিংহ সড়কের কালিয়াচাপড়া নামক স্থানে বাসটিকে থামায়। তল্লাশি করে সেখান থেকে রফিকুজ্জামানকে জাল স্ট্যাম্পসহ আটক করা হয়। এরমধ্যে রাজস্বখাতভুক্ত স্ট্যাম্প ৯৯ হাজার টাকার এবং বিভিন্ন মূল্যের ১ লাখ ৮ হাজার ৬শ টাকার কোর্ট-ফি রয়েছে।
আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তি আন্তঃজেলা জাল স্ট্যাম্প চক্রের সদস্য। জিজ্ঞাসাবাদের পর তথ্য নিয়ে ওই চক্রের সঙ্গে জড়িত অন্যাদেরও গ্রেপ্তার করা হবে।