ঢাকাWednesday , 21 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হত্যার পরে চোখ তুলে ফেলেছে দুর্বৃত্তরা

Link Copied!

armsনীলফামারী প্রতিনিধি : পূজা দেখে বাড়ি ফেরা হলো না সদর উপজেলার নগর দারোয়ানী বানিয়াপাড়ার মোজাহাক আলীর (৪৮)। দুর্বৃত্তরা তাকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, তুলে নিয়েছে তার বাম চোখও।
মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
মোজাহাক আলী বানিয়াপাড়ার মৃত জাফান আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মোজাহাক আলী দু’জন সঙ্গীসহ পার্শ্ববর্তী ক্ষেণপাড়া মণ্ডপে দুর্গাপূজা দেখতে যান। সেখানে তারা পূজার আনন্দ উপভোগ করেন। পরে সঙ্গী দুই জন রাতে বাড়ি ফিরলেও মোজাহাক আলী আর বাড়ি ফিরে আসেননি।
বুধবার সকালে প্রতিবেশী সাজেদুল ইসলাম একটি ক্ষেতের আইলে লাশ পড়ে থাকতে দেখে চিৎকার করেন। এ সময় পাড়ার লোকজন ছুটে গিয়ে মোজাহক আলীর লাশ বলে শনাক্ত করে থানায় খবর দেয়।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহজাহান পাশা জানান, নিহতের ছেলে শাহজাহান আলী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। খুব শিগগিরই আসামিকে শনাক্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।