ঢাকাTuesday , 20 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রতিবেশীর অ্যাসিডে ঝলসে গেল গৃহবধূর মুখ

Link Copied!

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

দিনাজপুর প্রতিনিধি : হাকিমপুরে প্রতিপক্ষের ছোড়া অ্যাসিডে মোছা. মোরশেদা বেগম (২২) নামে এক গৃহবধূর মুখ ঝলসে গেছে। এ ঘটনায় প্রতিবেশী বাবুল হোসেন মণ্ডলকে (৫৫) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১১টায় তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
মোরশেদা হাকিমপুর উপজেলার দক্ষিণ মাধবপাড়া গ্রামের ইলিয়াস আলীর স্ত্রী। বাবুল হোসেন একই এলাকার মৃত চাঁন আলী মণ্ডলের ছেলে।
হাকিমপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হারুন-অর-রশীদ জানান, পূর্ব শক্রতার জের ধরে সোমবার রাত আটটার দিকে নিজ ঘরে ঘুমিয়ে থাকার সময় প্রতিপক্ষের লোকজন জানালা দিয়ে মোরশেদাকে লক্ষ করে অ্যাসিড নিক্ষেপ করে। এতে তার মুখ, হাত ও পা ঝলসে যায়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত প্রতিবেশী বাবুল হোসেনকে আটক করে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকলেছুর রহমান জানান, এ ঘটনায় মোরশেদার স্বামী মো. ইলিয়াস আলী বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন।