ঢাকাTuesday , 20 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাস-থ্রি হুইলার সংঘর্ষে নিহত ২

Link Copied!

accidentফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে বাসের সঙ্গে মহসড়কে চলাচল নিষিদ্ধ থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে কমপক্ষে পাঁচ। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের বসন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে থ্রি হুইলার চালক রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার কুমারকান্দি গ্রামের বেলায়েত বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস ঘটনাস্থলেই মারা যান। আহতদের হাসপাতালে আনার পর অপর এক জনের মৃত্যু হয়। তবে তার নাম পরিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, ঢাকা থেকে ফরিদপুরগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস বসন্তপুর এলাকায় পৌঁছলে মহাসড়কের পার্শ্বরাস্তা থেকে উঠে আসা একটি থ্রি হুইলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক সাগর বিশ্বাস মারা যান।