ঢাকাTuesday , 20 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফ্রিজের কার্টনে লাশ: ১৩ দিনেও মেলেনি পরিচয়

Link Copied!

Dead Bodyনিজস্ব প্রতিবেদক : ফ্রিজের কার্টনের ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা অজ্ঞাত ব্যক্তির মরদেহের কোনো পরিচয় ১৩ দিনেও পায়নি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত ৭ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে কলাবাগান মাঠলাগোয়া ফুটপাতের ফ্রিজের কার্টন থেকে মরদেহটি উদ্ধার করে ধানমণ্ডি থানা পুলিশ।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ধানমণ্ডি থানায় একটি মামলাও দায়ের করে। কিন্তু ১৩ দিন পরেও উদঘাটন করতে পারেনি ঘটনার রহস্য এবং বের করতে পারেনি ওই ব্যক্তির পরিচয়।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম বলেন, ‘এরই মধ্যে বিভিন্ন থানায় সংবাদ দেয়া হয়েছে। কেউ নিখোঁজ থাকলে বা হারানোর কোনো সাধারণ ডায়েরি থাকলে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি দেখতে অনুরোধ করা হয়েছে।’
ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম লাশ উদ্ধারের দিন জানিয়েছিলেন, আনুমানিক ৩৫-৪০ বছর বয়সী এই ব্যক্তির পরনে প্যান্ট ও গেঞ্জি ছিল। হাত-পা বাঁধা ছিল, গলায় ছিল জখমের চিহ্ন। লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে আছে, পুলিশ এখনও লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পায়নি।
এদিকে গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার নূর আলম বলেন, ‘পুলিশ অনেকটাই নিশ্চিত শ্বাসরোধে হত্যার পর লাশটি বস্তাবন্দি করে কার্টনে ভরা হয়েছিল।’
এ ঘটনাটি ধানমণ্ডি থানা পুলিশের পাশাপাশি মহানগর গোয়েন্দা পুলিশও ‘ছায়াতদন্ত’ করছে।
নূর আলম বলেন, এ ঘটনায় ধানমণ্ডি এলাকায় চারজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে কেউই নিহত ব্যক্তিকে শনাক্ত করতে পারেননি বা তার পরিচয়ও পুলিশকে জানতে পারেননি।
তিনি আরো বলেন, ‘নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া গেলে তদন্ত করা সহজ হবে। পুলিশ এখন তার পরিচয় জানতে চায়।’