ঢাকাTuesday , 20 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা

Link Copied!

marderনিজস্ব প্রতিবেদক : আশুলিয়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে রাশেদুল নামে এক স্বামী। এ ঘটনার পর থেকেই  তিনি পলাতক রয়েছেন।
মঙ্গলবার বেলা ১১টায় আশুলিয়ার কুরগাও এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহতের নাম আবিনা বেগম। তিনি নিলফামারী জেলার জলডাঙ্গা থানার গরধর্মপাল গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েক বছর আগে আবিনার সঙ্গে একই এলাকার রাশেদুলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই আবিনা তার স্বামীর সঙ্গে আশুলিয়া এলাকায় ভাড়া বাড়িতে থেকে কারখানায় চাকরি করতেন। তবে বেশ কয়েকদিন যাবৎ তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। সোমবার রাতে তাদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে রাশেদুল তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে মঙ্গলবার সকালে স্থানীয়রা নিহতের নিজ কক্ষে তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন কাদির বলেন,‘লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।