নওগাঁ প্রতিনিধি : জেলার মান্দা উপজেলায় এলাকায় আবুল কালাম আজাদ (৪২) নামে বাংলাভাইয়ের এক সহযোগীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
সোমবার বেলা ১১টার দিকে তাকে উপজেলার উত্তর পারইল গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আবুল কালাম উপজেলার উত্তর পারইল গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। জেলা সহকারী পুলিশ সুপার কেএম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ গ্রাম উত্তর পারইলে অভিযান চালায় ডিবি পুলিশ। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নামে নাশকতাসহ একাধিক মামলা আছে বলে জানান তিনি।
উল্লেখ্য, এর আগে শুক্রবার জেলার আত্রাই থেকে বাংলাভাইয়ের অন্যতম সহযোগী জঙ্গি সাইফুল ইসলাম (৪৫), শনিবার আত্রাই থেকে আবুল হোসেন মাস্টার (৪৫) ও রোববার রানীনগরে মোজাফ্ফর হোসেনকে (৫৩) গ্রেপ্তার করা হয়।

