হবিগঞ্জ প্রতিনিধি : জেলার চুনারুগাট উপজেলার হরিপুর নামক স্থান থেকে ডাকাতির প্রস্তুতিকালে একটি পাইপগানসহ দুই ডাকাতকে আটক করেছে পুলিশ।
রোববার রাতে তাদের আটক করা হয়। আটকরা হলেন- চুনারুঘাট উপজেলার হরিপুর গ্রামের আকল মিয়া ও মহাশয়ের বাজার গ্রামের এমরান মিয়া।
চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরী জানান, ডাকাতির প্রস্তুতিকালে এসআই জাহিদ এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

