ঢাকাSunday , 18 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

Link Copied!

Dead bodyনিজস্ব প্রতিবেদক : রাজধানীর তেজগাঁওয়ে এক কিশোরী গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে।
সুমাইয়া আক্তার (১৬) নামে এ কিশোরীর বাড়ি গাজীপুরের কাপাশিয়ায়। সে তেজগাঁওয়ের নাখালপাড়ার একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করত। সুমাইয়ার বাবার নাম মতিয়ার রহমান।
গৃহকর্ত্রী রুনা আক্তার জানান, গত ৪ বছর ধরে সুমাইয়া তার বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছিল। অসুস্থতার ফলে গত ৩-৪ দিন সে ঠিকমতো খাবার খেত না। পরে রোববার দুপুর ৩টায় তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
তবে সুমাইয়া আক্তারের গলায় কালো দাগ লক্ষ করা গেছে। দাগের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে গৃহকর্ত্রী রুনা আক্তার বলেন, ‘রিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে এ দাগ হয়েছিল।’
তবে সুমাইয়ার মৃত্যুর ব্যাপারে আরো তথ্য জানতে চাওয়া হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।