ঢাকাSunday , 18 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অপহৃত শিশুর লাশ উদ্ধার, গ্রেপ্তার ২

Link Copied!

deadগাইবান্ধা প্রতিনিধি : জেলার গোবিন্দগঞ্জে অপহরণের ২ দিন পর ইয়ানুর শাহরিয়ার (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সাথী ও মিনহাজুল নামে ২ যুবককে আটক করা হয়েছে।
রোববার সকালে তার লাশ উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১৬ অক্টোবর সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলার বটতলি গ্রামের জাফিরুলের ছেলে নাসিম নিখোঁজ হয়। এ ব্যাপারে একটি মামলা করা হলে পুলিশ ভোরে মিনহাজুল ও সাথী নামে ২ জনকে গ্রেপ্তার করে। আজ ভোরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির অদুরে একটি ধানক্ষেত থেকে পুলিশ শিশু শাহরিয়ারের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
এর আগে বাছিমের বাবা জাফিরুলের কাছ থেকে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল আটককৃতরা। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও আগ্নিসংযোগ করে।