ঢাকাSaturday , 17 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অজ্ঞাত ব্যক্তির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

Link Copied!

Dead Bodyমেহেরপুর প্রতিনিধি : মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের একটি ইটভাটা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে মরদেহ উদ্ধার করা হয়।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আব্দুস সালেক জানান, মহাজনপুর-কোমরপুর গ্রামের মাঠের মধ্যে অবস্থিত জনৈক মশিউর রহমানের পরিত্যক্ত ইটভাটায় সকালে মরদেহ দেখতে পেরে পুলিশে খবর দেন মাঠে কর্মরত কৃষকরা। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহতে হাত-পা ও মুখ  গাছমা দিয়ে বাঁধা ছিল। মুখ, গলা ও শরীরের বিভিন্ন স্থানে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। তবে কি কারণে কারা তাকে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও বলেন, নিহতের পরণে চেক লুঙ্গি ও গায়ে ফুলহাতা খয়েরী রঙয়ের শার্ট রয়েছে। উচ্চতা সাড়ে পাঁচ ফুট এবং বয়স আনুমানিক ৪০ বছর বলে জানান ওসি। মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ঘটনাস্থলে উপস্থিত কেউই নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত করতে পারেননি বলেও জানান ওসি।