ঢাকাSaturday , 17 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে ৪০ হাজার ইয়াবা উদ্ধার

Link Copied!

yaba-tablet-কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে এক কোটি ২০ লাখ টাকা মূল্যের ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
শনিবার ভোর রাতে নাফ নদীর সাড়ে ৩ নম্বর স্লুইচ গেইট এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবির টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে সীমান্তের নাফ নদী হয়ে ইয়াবার চালান আসার গোপন সংবাদ পেয়ে বিজিবি ওই এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে বস্তায় মোড়ানো ইয়াবার বস্তা ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। বস্তার মধ্যে ৪০ হাজার ইয়াবা পাওয়া যায়।
উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি ২০ লাখ টাকা।
তিনি জানান, উদ্ধার ইয়াবা বিজিবি টেকনাফ সদর দপ্তরে জমা রাখা হয়েছে। যা পরে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।