ঢাকাSaturday , 17 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইঞ্জিন লাইনচ্যুত, খুলনা-ঈশ্বরদী রেল যোগাযোগ বন্ধ

Link Copied!

Railকুষ্টিয়া প্রতিনিধি : জেলার পোড়াদহ জংশনে ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে ঈশ্বরদী-খুলনা লাইনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শনিবার সকাল পোনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামূল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে ঈশ্বরদী থেকে গোয়ালন্দগামী মধুমতি এক্সপ্রেস ট্রেন পোড়াদহ স্টেশনে আসে। সেখানে ইঞ্জিন বদল করার সময় তা লাইনচ্যুত হয়। এতে ঈশ্বরদী থেকে খুলনা লাইনের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসেছে। রেল যোগাযোগ স্বাভাবিক হতে আরো দুঘণ্টা সময় লাগতে পারে বলে তিনি জানান।