ঢাকাFriday , 16 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ত্র উদ্ধার, যুবলীগ নেতাসহ আটক ২

Link Copied!

armsফেনী প্রতিনিধি : বিদেশি পিস্তল ও রিভলবারসহ যুবলীগ নেতা শাহেদ হোসাইন মামুন ওরফে গনেশ মামুন ও মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
শুক্রবার ভোরে ফেনী শহরের পূর্ব উকিল পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মামুন জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।
ফেনী ক্যাম্পের পরিচালক মেজর মোজাম্মেল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পূর্ব উকিল পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় মামুনের  কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, একটি ম্যাগজিন, ৩টি কার্তুজ, ২শ পিস ইয়াবা, ৪টি মোবাইল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মামুন জেলার একজন চিহ্নিত সন্ত্রাসী। দীর্ঘদিন থেকে অস্ত্র কারবারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা মামলাসহ ১০টি মামলা ও অসংখ্য অভিযোগ রয়েছে। মিজানুরের পরিচয় তাৎক্ষণিকভাবে যানা যায়নি। তিনি মামুনের সহযোগী হিসেবে কাজ করেন।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য তাদের থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।