কক্সবাজার প্রতিনিধি : টেকনাফের শামলাপুর থেকে তালিকাভুক্ত মানবপাচারকারী অলি আহমদকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে টেকনাফের শামলাপুর ইউনিয়নের জাহাজপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অলি আহমদ ওই এলাকার বদিউজ জামান ফকিরের ছেলে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার জানান, গ্রেপ্তার অলি আহমদ তালিকাভুক্ত মানবপাচারকারী। মানবপাচারের অভিযোগে তার বিরুদ্ধে টেকনাফ থানায় মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সম্প্রতি এলাকায় ফিরে আসার গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হচ্ছে।

