লক্ষ্মীপুর প্রতিনিধি : নিখোঁজের তিন দিন পরে মো. নুরু (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ৬নং ওয়ার্ড রেহান উদ্দিন ভূঁইয়া জামে মসজিদের পিছনের বাগান থেকে লাশ উদ্ধার করা হয়।
করিম বাঞ্চানগর শিল্পী কলোনির মিঝি বাড়ির ধনু মিয়ার ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী জানান, গত তিন দিন আগে কাজে যাওয়ার কথা বলে নুরু বাড়ি থেকে বের হয়। তিন দিনেও বাড়িতে ফিরে না আসায় স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে আজ দুপুর ১২টার দিকে স্থানীয় লোকজন ওই স্থানে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) জানান, মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

