চট্টগ্রাম প্রতিনিধি : হাটহাজারী থানার নতুন ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় রফিক আহমেদ (৫০) নামে এক সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে নতুন ব্রিজের দক্ষিন অংশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিক আহমেদ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মৃত সাজু মিঞার ছেলে।
হাইওয়ে পুলিশের নাজিরহাট ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর আলম বলেন, ‘ভোরে মাইজভান্ডার দরবার শরীফ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা নাজিরহাট যাওয়ার সময়, অপর একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে রফিক আহমেদ নামে এক যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। পুলিশ গাড়ি দুটি জব্দ করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

