ঢাকাWednesday , 14 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেড়ায় ১৪৪ ধারা জারি

Link Copied!

1442পাবনা প্রতিনিধি : বেড়া উপজেলায় আওয়ামী লীগের দুগ্রুপ একই জায়গায় একই সময়ে সভার আহ্বান করায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ১২ পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান এ তথ্য জানান।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, বৃহস্পতিবার বিকেল তিনটায় একই সময় সাবেক স্বরাষ্ট্রপ্রতি মন্ত্রী শামসুল হক টুকু গ্রুপ ও সাবেক তথ্যপ্রতি মন্ত্রী অধ্যাপক আবু সাইদ গ্রুপ ৪ নম্বর ওয়ার্ডের পায়না বিদ্যালয় মাঠে সভার আহ্বান করে। বিবাদমান দুগ্রুপের উত্তেজনাকর পরিস্থিতির কারণে আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন এ ১৪৪ ধারা জারি করেন। সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে এলাকায় মাইকিং করা হচ্ছে।
তিনি আরও জানান, অধ্যাপক আবু সাইয়িদ সমর্থক গ্রুপে নেতৃত্ব দিচ্ছেন এড. আমিনুল ইসলাম পটল ও সাবেক স্বরাষ্ট্রপতি মন্ত্রী শামসুল হক টুকু গ্রুপে নেতৃত্ব দিচ্ছেন তার ছোট ভাই সাবেক পৌর মেয়র আব্দুল বাতেন।