ঢাকাWednesday , 14 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৬ লাখ ৮০ হাজার পিস ইয়াবাসহ আটক ৫

Link Copied!

Yabaচট্টগ্রাম প্রতিনিধি : জেলার আনোয়ারা উপজেলার গহিরা উপকূলে অভিযান চালিয়ে মাছ ধরার ট্রলার থেকে ৬ লাখ ৮০ হাজার পিস ইয়াবাসহ পাঁচ মাদকব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কোস্টগার্ডের যৌথ দল।
বুধবার সকাল ৭টার দিকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা উপজেলার গহিরা উপকূলে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কোস্টগার্ডের একটি যৌথ দল। অভিযানে একটি মাছ ধরার ট্রলার থেকে ৬ লাখ ৮০ হাজার পিস ইয়াবাসহ পাঁচ মাদকব্যবসায়ীকে আটক করা হয়। সবার পরিচয় এখনো পাওয়া যায়নি।  যাচাইবাছাইয়ের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।