ঢাকাTuesday , 13 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় ছাত্রীকে কুপিয়ে হত্যা

Link Copied!

armsগাজীপুর প্রতিনিধি : কালিয়াকৈরে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ছুরিকাঘাতে কবিতা দাস নামে এক স্কুলছাত্রী খুন হয়েছে। এ ঘটনায় ঘাতক যুবক বিক্রম চন্দ্র সরকারকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপর ১টার দিকে উপজেলার বোর্ডঘর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কবিতা দাস স্থানীয় বোর্ডঘর এলাকার বিজয় স্বরণী উচ্চ বিদ্যালরে ১০ম শ্রেণীর ছাত্রী এবং ধামরাইয়ের রামরাপুর এলাকার সাগর মনি দাসের মেয়ে। সে কালিয়াকৈরের উত্তর গজারিয়া এলাকায় নানাবাড়ি থেকে পড়াশোনা করত।
ঘাতক বিক্রম সাভারের গণবিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র।
পুলিশ জানায়, দুপুরে কবিতা পরীক্ষা শেষে  বিদ্যালয়ের গেইটের সামনে পৌঁছা মাত্রই বিক্রম তাকে ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় সহপাঠি ও স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়দের সহযোগীতায় বিক্রমকে আটক করে পুলিশ।  কবিতার বুকে, পেটে ও কাধে ছুরিকাঘাত করা হয়েছে।
প্রেমঘটিত কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।