গাজীপুর প্রতিনিধি : জেলার কালিয়াকৈরে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও ৮ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের বোর্ডঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদ জানান, নিহত পাঁচ জনের মধ্যে তিনজন পুরুষ ও দু’জন নারী। তাৎক্ষণিকভাবে নিহত বা আহতদের পরিচয় জানা যায়নি।

